[ দেশজুড়ে ]
জয়পুরহাটে দুই রাতে ৫ গরু চুরি
ফাইল ফটো
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দুই রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২২ জুলাই) উপজেলার পূর্ণ গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে এবং মঙ্গলবার (২৩ জুলাই) রাতে গভরপুর গ্রামের খাইরুল ইসলাম আর জিয়ারুল রহমানের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে।
পূর্ণ গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের আশরাফুল ইসলাম বলেন, গত সোমবার রাতে বাড়ির মেইন গেটের তালা কেটে চোরেরা ভেতরে ঢুকে গোয়ালঘর থেকে দুটি গাভি চুরি করে নিয়ে যায়। দুটি গরুর দাম প্রায় ২ লাখ টাকা।
গভরপুর গ্রামের খাইরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে ছিলাম। ভোরে ঘুম থেকে ওঠে দেখি চোরেরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে মেইন গেটের তালা কেটে গোয়ালঘর থেকে একটি গাভি চুরি করে নিয়ে গেছে। গাভিটির দাম প্রায় ৬০ হাজার টাকা।
.png)
একই গ্রামের জিয়ারুর রহমান বলেন, মঙ্গলবার রাতে চোরেরা আমার বাড়ির গোয়ালঘর থেকে একটি বকনা ও একটি গাভি চুরি করে নিয়ে গেছে। গরু দুটির দাম প্রায় ২ লাখ টাকা।
আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গরুর মালিকরা এ বিষয়ে কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেননি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!