ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে কৃষকের গোয়াল থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ১০ জানুয়ারি ২০২৪
সিরাজগঞ্জে কৃষকের গোয়াল থেকে ৬ গরু চুরি
ভুক্তভোগী কৃষকের গোয়াল ঘর

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়াল থেকে ৬টি গরু চুরি করে নিয়েছে চোর চক্রের সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষক আনোয়ার জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে গরুগুলোকে গোয়ালে বেঁধে রেখে ঘুমাতে যান তিনি। আজ ভোরে ফজর নামাজ পড়ার জন্য উঠলে দেখা যায় গোয়াল ঘরের দরজার তালা ভাঙা এবং ঘরে ৮টি গরুর মধ্যে থেকে একটি বাছুরসহ ৬টি গরু কে বা কারা নিয়ে গেছে।

তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত কৃষক থানায় এসে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!