[ দেশজুড়ে ]
ঝিনাইদহে কিশোরকে পিটিয়ে হত্যা
নিহত রানা হামিদ। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় রানা হামিদ (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত রানা উপজেলার ধলাহরা চন্দ্র ইউপির কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
বুধবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে জখম করা হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে দুপুর ২টার দিকে সে মারা যায়।
স্থানীয়রা জানান, রানা হামিদ উপজেলা নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার গ্রাম কাশিনাথপুর পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করে। এ সময় সে প্রাণের ভয়ে নিলুফা নামে এক নারীর বাড়িতে আশ্রয় নেয়। নিলুফা তার ঘরে তালা দিয়ে লুকিয়ে রাখেন। কিন্তু সন্ত্রাসীরা তার ঘরের তালা ভেঙে তাকে পিটিয়ে জখম করে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেলে নেয়ার পথে দুপুর ২টার দিকে সে মারা যায়।
.png)
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধরী জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ গেছে। এখন তদন্ত চলছে, তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!