[ দেশজুড়ে ]
টয়লেটে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, অতঃপর...
ফাইল ফটো
বরগুনার আমতলী উপজেলায় টয়লেটে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। মঙ্গলবার (২৩ জুলাই) ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে পাঠায় পুলিশ। এর আগে, গত রোববার (২১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার গুলিশাখালি ইউনিয়নের খেকুয়ানি গ্রামে লালু আকন্দের ছেলে স্বপন আকন্দ ওই ছাত্রীকে ডেকে নিয়ে তার ভাই সিদ্দিক আকন্দের ঘরের টয়লেটে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। মঙ্গলবার (২৩ জুলাই) ঘটনাটি ওই ছাত্রী তার মাকে জানালে তিনি মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে পাঠায়।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা জানান, এ ব্যাপারে মামলা করা হবে।
.png)
আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটির অভিভাবক মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!