[ দেশজুড়ে ]
দু’দিনে দেশে এলো ২৮০০ মেট্রিক টন পেঁয়াজ
সোনামসজিদ স্থলবন্দর। ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। মঙ্গলবার ও বুধবার মোট ১২৪ ট্রাকে এসব পেঁয়াজ আমদানি করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার ও বুধবার স্থলবন্দর দিয়ে ১২৪ ট্রাকে ২ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ৮১ ট্রাক ও বুধবার ৪৩ ট্রাক নিয়ে আসা হয়। খালাসের পর পেঁয়াজবাহী ট্রাকগুলো দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এর আগে, কারফিউ ও সাধারণ ছুটির কারণে গত রোববার ও সোমবার বন্দরে আমদানি-রফতানি বন্ধ ছিল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!