ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

কাঁচামরিচ-পেঁয়াজের ঝাঁজ কমেনি, সবজি আগের দামেই

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪১, ১৬ জুলাই ২০২৪
কাঁচামরিচ-পেঁয়াজের ঝাঁজ কমেনি, সবজি আগের দামেই
ফাইল ফটো

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজার কিছুতেই নিম্নমুখী হচ্ছে না। বরং প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম তেমন কমেনি। অন্যান্য পণ্যের দামও আগের মতোই।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০-৩৪০ টাকা কেজি। আর দেশি মরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩১০ টাকা এবং পেঁয়াজ ১২০-১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা, বাড্ডা, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে গিয়ে এসব তথ্য জানা গেছে।

Advertisement

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি প্রতিকেজি ৮০ টাকা, কচুরমুখী প্রতিকেজি ১২০ টাকা, গাজর প্রতিকেজি ৮০ টাকা, পেঁপে প্রতিকেজি ৬০ টাকা, ধুন্দল প্রতিকেজি ৬০ টাকা, ঝিঙা প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৪০ টাকা, বেগুন প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা, করোলা প্রতিকেজি ৬০, টমেটো প্রতিকেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতিকেজি ২৮০ থেকে ৩০০ টাকা, শসা প্রতিকেজি ৮০ টাকা, পটল প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আদা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা। রসুন ১৮০ থেকে ২০০ টাকা।

মাছের বাজারে দেখা গেছে, প্রতিকেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৫০ টাকা, রুই ৩০০ টাকা, ছোট পাঙ্গাস ১৮০ টাকা, চিংড়ি ৬২০ টাকা, শিং ৪০০ টাকা, ইলিশ আকারভেদে ১২০০ থেকে ১৬৬০ টাকা, টেংরা কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বাজারভেদে ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩০০ টাকা, লাল লেয়ার ২৭০-১৮০ টাকা, পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকায়। সীমিত আয়ের মানুষ সাধারণত তেলাপিয়া, পাঙাশ ও চাষের কই মাছ বেশি কেনেন। মাঝারি আকারের এসব মাছের কেজিও ২৫০ টাকার কমবেশি।

মরিচচাষি ও ব্যবসায়ীরা বলছেন, চলতি বছর মরিচ আবাদের শুরুর দিকে অর্থাৎ এপ্রিল, মে ও জুন মাসে প্রচণ্ড খরা ও গরমে মরিচ গাছগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলন কমেছে। অন্যদিকে বর্তমানে ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে কাঁচা পণ্যের সরবরাহ কমেছে। এসব কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!