ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাজারদরের ভিত্তিতে ডলার রেট নির্ধারণ: গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৩, ২৭ আগস্ট ২০২২
বাজারদরের ভিত্তিতে ডলার রেট নির্ধারণ: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার- ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, শিগগিরই ডলার সংকট কেটে যাবে। এরপর বাজারদরের ওপর ভিত্তি করে ডলার রেট নির্ধারণ করা হবে।

শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ৯ম বার্ষিক ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, আমদানি প্রবণতার কারণে দেশে ডলার নিয়ে সমস্যা ও মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ডলারের দাম মূলত রেমিট্যান্স ও রফতানি এবং বহিঃপ্রবাহ ও আমদানির ওপর নির্ভর করে। সবকিছুর মধ্যে ভারসাম্য থাকলে দাম স্থিতিশীল থাকে।

Advertisement

তিনি আরো বলেন, অবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। দুই থেকে তিন মাসের মধ্যে ডলার সংকট কেটে যাবে। কোভিড-১৯ এর প্রভাব এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা ব্যাংকিং খাতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। টেকসই প্রবৃদ্ধির জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে টেকসই ব্যাংকিং ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!