[ দেশজুড়ে ]
নরসিংদী কারাগার থেকে পালানো ২ নারী জঙ্গি গ্রেফতার
ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় সময় নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের মধ্যে দুই নারী জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মঙ্গলবার (২৩ জুলাই) রাতে খাদিজা পারভীন মেঘলা ও ইশরাত জাহান মৌকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিটিটিসি ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।
নরসিংদীর জেলা কারাগারে হামলা করে ৮২৬ কয়েদি পালিয়ে যাওয়ার চারদিন পর এই দুই নারী জঙ্গি ধরা পড়লেন। এরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
.png)
সিটিটিসি প্রধান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। এদিকে, কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে আরো ১৫৬ জন নরসিংদী আদালতে আত্মসমর্পণ করেছেন। এ নিয়ে আত্মসমর্পণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!