ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদী কারাগার থেকে পালানো খুনের আসামি ময়মনসিংহে গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ২৫ জুলাই ২০২৪
নরসিংদী কারাগার থেকে পালানো খুনের আসামি ময়মনসিংহে গ্রেফতার
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় সময় নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া খুনের আসামি মো. আব্দুল আলীকে (৩২) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামি আব্দুল আলী নরসিংদীর মাধবী থানার মতি হত‍্যা মামলার আসামি। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আঠারবাড়ী ফাঁড়ি পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল আলী ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনায়নের বৈরাটী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের ওসি মো. আমিনুল ইসলাম।

Advertisement

ওসি জানান, কয়েক বছর আগে নরসিংদীর মাধবীতে কাজে গিয়ে প্রতিবেশী চাচাতো বোনজামাই বৈরাটী গ্রামের আরব আলীর ছেলে মতি মিয়াকে খুন করেন আব্দুল আলী। এ ঘটনায় হত‍্যা মামলা হলে তিনি গ্রেফতার হন। ওই মামলায় গত ১৪ মাস ধরে আসামি আব্দুল আলী নরসিংদী কারাগারে বন্দি ছিলেন। এরপর চলমান আন্দোলনের জেরে নরসিংদী কারাগার ভাঙচুর হলে তিনি পালিয়ে যান।

গ্রেফতার হওয়া জেল পলাতক আসামিকে মঙ্গলবার (২৩ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের ওসি মো. আমিনুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!