শুক্রবার সকালে টেকনাফের সেন্টমার্টিন পশ্চিম বিচে দুইজনের মরদেহ ভেসে ওঠে। নিহতরা হলেন— সেন্টমার্টিন পশ্চিম কোনার পাড়ার মৃত আজম আলীর ছেলে মো. ফাহাদ (২৮) ও মো. ঈসমাইল (২৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর ইসলাম।
.png)
তিনি বলেন, সেন্টমার্টিন পশ্চিম বিচে দুজনের মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। ফাহাদ ও ঈসমাইলের স্বজনরা পরিচয় শনাক্ত করেছে। নিখোঁজ সৈকতের সন্ধান এখনো মেলেনি। তারা সবাই সেন্টমার্টিন দ্বীপের স্থায়ী বাসিন্দা।
সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, ৬৫ দিন মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার কারণে সেন্টমার্টিনের সাদ্দাম হোসেনের মালিকানাধীন এফবি সাদ্দাম টেকনাফ ঘাটে ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে রওনা দেয়। ট্রলারটিতে ৬ জেলের সঙ্গে ১২ যাত্রী উঠেন। ট্রলারটি বেলা আড়াইটার দিকে শাহপরীর দ্বীপ অতিক্রম করে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় পৌঁছালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।