[ দেশজুড়ে ]
পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম
কাউখালী থানা। ফাইল ফটো
পিরোজপুরের কাউখালীতে দোকানের পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
আহতরা হলেন ফলইবুনিয়া গ্রামের গফুর খানের ছেলে নয়ন খান, ছেলে রুবেল খান ও রানা খান। বুধবার সকালে উপজেলার শিয়ালকাঠী ইউপির পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকালে উপজেলার পাঙ্গাশিয়া বাজারের ব্রিজের কাছে চা ও রুটির দোকানদার নয়ন খানের পাওনা টাকা চাইতে গিয়ে একই এলাকার সাইদুল খানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশ্রাফ খানের ছেলে সাইদুল ও রিয়াজুল খান এবং সাইদুল খানের ছেলে রাকিব খান ও সাকিব খান দোকানের মালিক ও দুই ছেলেকে কুপিয়ে মারত্মক জখম করে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়।
.png)
কাউখালী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!