রোববার সকালে স্বরূপকাঠী-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে সামনে থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার এসআই মো. পনির খান জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।