[ দেশজুড়ে ]
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ছোট্ট সিনথিয়ার
ফাইল ছবি
নীলফামারীর সদরে পুকুরের পানিতে ডুবে সিনথিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদরের টুপামারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার শরিফুল ইসলাম মেয়ে।
নিহতের স্বজন সূত্রে জানা যায়, দুপুরে সিনথিয়া (৭) বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সদর থানার ওসি তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!