শুক্রবার (২৬ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের লসকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুর ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে মাছভর্তি পুকুর অন্ধকারে থাকায় বিকেলে নিজেদের পুকুরের ওপরে বাঁশ দিয়ে লাইন টেনে বাতি দিতে যান নুর ইসলাম। এ সময় পুকুরের ওপর থাকা ১১ হাজার ভোল্টের লাইনে একটি কাঁচা বাঁশ দিয়ে তার পার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান তিনি। স্থানীয়রা তা দেখে পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।