[ দেশজুড়ে ]
আহত ছেলেসহ বাড়ি ফেরার পথে বাবা নিহত
ফাইল ফটো
চট্টগ্রামের ফটিকছড়িতে টমটমের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মুছা (৫৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির বাসিন্দা।
শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন ছিল মো. মুছার ছেলে সায়েম। তাকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মুছার মৃত্যু হয়।
.png)
নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!