[ দেশজুড়ে ]
নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলে ৫০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন নড়াইল সদর উপজেলার তুলারামপুর হাটপাড়ার মনির ভূঁইয়ার ছেলে মিরাজ ভূঁইয়া ও তুলারামপুর চরপাড়ার সেকেন্দার মোল্যার ছেলে ইমাম হাসান।
নড়াইল ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই রাত সোয়া ১০টার পর সদর থানার তুলারামপুর আবাদের মোড়ে চুন্নু মোল্যার মুদি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
নড়াইল ডিবি পুলিশের ওসি মো. ছাব্বিরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!