সোমবার অনুমানিক রাত নয়টার দিকে উপজেলার দিঘির পাড়া এলাকার দিঘির পাড়া হাফেজিয়া মাদরাসার সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান উপজেলার দিঘির পাড়া গ্রামের নান্নু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, দিঘির পাড়া গ্রামের চাচা টিপু সুলতান ও ভাতিজা পারভেজ একই মোটরসাইকেলে বড়িয়াহাট বাজারে যাচ্ছিলেন। অপরদিক থেকে উপজেলার কানুপুর গ্রামের মাহাবুল আলমের ছেলে মামুন মোটরসাইকেল চালিয়ে বালুয়াহাট থেকে আসতেছিলেন। অতঃপর দুই মোটরসাইকেলের মাদরাসার সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই চাচা টিপু সুলতান নিহত হন।
.png)
সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় টিপু সুলতান নামের একজন হাসপাতালে আসার আগেই মারা যান। অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।