সোমবার (২৯ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষ্মণকাঠি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত নাঈমের চাচা বাবুল হাওলাদার বলেন, গভীর রাতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ঘরটি। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা জানতে পারিনি।
.png)
লক্ষ্মণকাঠি এলাকার ইউপি সদস্য মনির হোসেন বলেন, তাদের পড়নের কাপড় ছাড়া বাকি কিছুই রক্ষা করতে পারেনি। রাতে বাড়িতে কেউ না থাকায় ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।