ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ৩০ জুলাই ২০২৪
নড়াইলে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে দুটি আদালতে পৃথক মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুল আলম ও মুহাম্মদ আকরাম হোসেন নিজ নিজ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, খুলনা জেলার খানজাহান আলী থানাধীন পাড়িয়ারডাঙ্গা গ্রামের আফসার শেখের ছেলে মো. হযরত শেখ (৩৭) ও যশোর কতোয়ালি থানার কচুয়া মোল্যাপাড়ার সলেমান শেখের ছেলে মফিজুর রহমান (৪৬)। সাজাপ্রাপ্ত আসামি হযরত শেখ পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২ মে বিকাল সাড়ে ৩টার দিকে নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার চাচঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যানবাহন তল্লাশিকালে একটি যাত্রীবাহী বাস থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ হযরত শেখকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামি হযরত শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। আসামি পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে সাজা কার্যক্রর হবে।

Advertisement

অপর মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর নড়াইল যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার সিতারাপপুর এলাকায় ২৩ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হন মফিজুর রহমান। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আসামি মফিজুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশের আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!