বুধবার (৩১ জুলাই) যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই উপজেলার বাগআঁচড়া এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিনের একটি পুত্রসন্তান জন্ম হয়। স্থানীয় রুবা ক্লিনিকে আল আমিনের স্ত্রীর সিজার করা হয়। পরে নাতি হওয়ার খবরে দাদা আবদুর রাজ্জাক ওই ক্লিনিকসহ পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেন। পরে ছয়দিন সেখানে চিকিৎসা নেয়ার পর বুধবার সকালে হাতির পিঠে চড়ে নাতিকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। এ সময় দাদার এমন অদ্ভুত কাণ্ড দেখতে ক্লিনিকে উৎসুক জনতা ভিড় করেন।
.png)
রুবা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. আহসান হাবিব রানা জানান, রাজ্জাক ভাই দাদা হওয়ার অনেক খুশি হয়েছেন। এ সময় তিনি নবজাতক শিশু ও তার পরিবারের জন্য শুভ কামনা জানান।