ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ১ আগস্ট ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনছার আলী হাওলাদার নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে। আনছার আলী ওই  গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে।

বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান, আনছার হাওলাদার তার বাড়ির মসজিদে দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। বিকেলে আসরের আজান দেওয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

Advertisement

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!