ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকট শব্দে বজ্রপাত, ছাগলের সঙ্গে প্রাণ গেল আদরীর 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫, ১ আগস্ট ২০২৪
বিকট শব্দে বজ্রপাত, ছাগলের সঙ্গে প্রাণ গেল আদরীর 
ফাইল ফটো

যশোরের বাঘারপাড়া উপজেলায় ছাগল আনতে গিয়ে বজ্রপাতে আদরী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার জহুরপুর ইউনিয়নের পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটনা। এ সময় মারা যায় তিনটি ছাগল। নিহত আদরী বেগম জহুরপুর ইউনিয়নের পুকুরিয়া এলাকার মাহাবুর রহমানের স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন জহুরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোনালী খাতুন।

Advertisement

তিনি জানান, ওই গৃহবধূ সম্পর্কে তার বৌমা। বুধবার বিকেলে পুকুরিয়া এলাকায় বৃষ্টি হচ্ছিল। তখন আদরী বেগম বাড়ির পাশে মাঠে ছাগল আনতে যান। এ সময় বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনটি ছাগলসহ মারা যান আদরী বেগম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!