[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত
টানা ১২ দিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে বৃহস্পতিবার (১ আগস্ট) ময়মনসিংহ থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। এদিন সকাল সাড়ে ৬টায় ময়মনসিংহ রেলস্টেশন থেকে মোহনগঞ্জ লোকাল ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ময়মনসিংহ রেলপথে শুরু হয় ট্রেন চলাচল।
এর আধা ঘণ্টা পর সকাল ৭টায় জারিয়ার উদ্দেশ্যে জারিয়া লোকাল ট্রেনটিও ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নাজমুল হক।
তিনি জানান, টানা ১২ দিন বন্ধ থাকার পর আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ সময় যাত্রীদের মধ্যে কোনো ধরনের ভয় বা শঙ্কা লক্ষ্য করা যায়নি।
.png)
তিনি আরো জানান, প্রথমদিন দুটি লোকাল ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে গিয়ে আবারো যথাসময়ে ফিরে এসেছে। এ ছাড়াও এদিন ঢাকা থেকে যথাসময়ে জামালপুর কমিউটার এবং দেওয়ানগঞ্জগামী অপর একটি কমিউটার ট্রেন গন্তব্যে পৌঁছেছে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!