ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিটে উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ২ আগস্ট ২০২৪
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিটে উৎপাদন শুরু
ফাইল ফটো

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বেড়েছে দেশের একমাত্র পানিবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। তার মধ্যে বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৪৫ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

শুক্রবার কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে। যার মাধ্যমে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এছাড়া পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে।

Advertisement

অন্যদিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, কাপ্তাই হ্রদে বর্তমানে ৮৯ দশমিক ৩২ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৯৩ দশমিক ০৫ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই হ্রদে পানি পরিমাণ বর্তমানে বেশি রয়েছে।

এছাড়া হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) এবং বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!