ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ২ আগস্ট ২০২৪
লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১০
লক্ষ্মীপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষ

লক্ষ্মীপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে জেলা শহরের চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়াসহ অনেকে।

Advertisement

এদিকে হঠাৎ করে চকবাজার ব্রিজ এলাকা থেকে কোটা আন্দোলনকারী শতাধিক শিক্ষার্থী ঝটিকা মিছিল বের করে। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। পরে তাদের ধাওয়া দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) হাসান মোস্তফা স্বপন জানান, আন্দোলনকারী শিক্ষার্থী ও যুবলীগ-ছাত্রলীগের মধ্যে মিছিল করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!