ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ২ আগস্ট ২০২৪
নরসিংদীতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০
ছবি: সংগৃহীত

নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় জেলা পুলিশসহ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীকে সেখানে উপস্থিত দেখা যায়।

পূর্ব ঘোষিত প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি নিয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেস ক্লাবের সামনে আসে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে পড়ে মিছিলটি। 

একপর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর শুরু করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হয়। এ সময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

Advertisement

এদিকে নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!