ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে কারাগার থেকে মুক্ত ৫ শিক্ষার্থী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ৬ আগস্ট ২০২৪
মুন্সীগঞ্জে কারাগার থেকে মুক্ত ৫ শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

গত রোববার (৪ আগস্ট) মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেয়া গ্রেফতারকৃত ৫ শিক্ষার্থীকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা কারাগার থেকে সেনাবাহিনী ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয়ে তাদের জামিনের ব্যবস্থা করে মুক্ত করা হয়।

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লস ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

কারাগার থেকে মুক্ত শিক্ষার্থীরা হলেন- শহরের ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মাহবুব ইসলাম নিহাদ (২২) ও আজমাইন হোসেন লিখন (২২)। বাকিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, এর বাইরে কোনো শিক্ষার্থী যদি কারাগারে গ্রেফতার থাকে তবে তাদের বিষয়ে তথ্য পেলে সর্বোচ্চ সহযোগিতার মধ্য দিয়ে মুক্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!