রোববার দুপুর ২টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত নাঈমের বাড়ি জেলা সদরের মিরকাদিম পৌরসভার কালিন্ধি পাড়া ও রাকিবের বাড়ি একই পৌরসভার গোপপাড়া এলাকায়। আহতদের কাছ থেকে ১টি ধারালো ছোরা উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে মো. সিয়ামের অটোরিকশা ভাড়া করে নাঈম ও রাকিব। দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরের উদ্দেশে রওনা দেন তারা। দুপুর দেড়টার দিকে তারা আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় অটোরিকশা চালক সিয়ামকে ধারালো ছোরা বের করে ভয় দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে চেষ্টা চালায়।
.png)
একপর্যায়ে ওই ২ যাত্রীর সঙ্গে অটোরিকশা চালকের ধস্তাধস্তি হয়। এতে চালক সিয়াম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ২ যাত্রীকে আটক করে। পরে গণপিটুনি দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আহত অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।