স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে মেন্দিপুর পূর্বপাড়া এলাকার সাহু মিয়ার বাড়ি ও আক্কাছের বাড়ির লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এর জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপক্ষ সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহর সমর্থক সাহুর বাড়ির লোকজন। আরেক পক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হকের সমর্থক আক্কাছ মিয়ার বাড়ির লোকজন।
সংঘর্ষের ঘটনাটি বিকেলে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। বুধবার সকালে দুইপক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে লিপ্ত হন। এ সময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে সাহুর বাড়ির জহিরুল্লাহ নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, জহিরুল্লাহর মৃত্যুর বিষয়টি দুঃখজনক।
এ বিষয়ে জানতে ভৈরব থানার ওসি শফিকুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।