শনিবার (১০ আগস্ট) উপজেলার গজভাগ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আট বছরের শিশু রাকিব আহমদ ওই এলাকার সামছুল ইসলাম সমছের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইমরান আহমদ।
.png)
মৃত শিশুর স্বজনরা জানান, সকালে রাকিব আহমদ বাড়িতে খেলছিল। একপর্যায়ে সে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দক্ষিণভাগ দক্ষিণ ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইমরান আহমদ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করেছেন স্বজনরা।