ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ১৩ আগস্ট ২০২৪
কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মিরপুর থানা। ফাইল ফটো

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে অজ্ঞাত পরিচয়ধারী এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালের দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া বালুঘাটের সম্মুখ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ।

মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের আব্দুল হান্নান জানান, কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের রানাখড়িয়া বালুঘাটের সম্মুখে সম্ভবত সোমবার রাতে কে বা কারা এই যুবককে হত্যা করে লাশ ফেলে যায়। এখন পর্যন্ত উক্ত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। তার শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!