ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে পুকুরে ডুবে প্রাণ গেল আবদুল্লাহর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ১৩ আগস্ট ২০২৪
চাঁদপুরে পুকুরে ডুবে প্রাণ গেল আবদুল্লাহর
পুকুর -ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ সর্দার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সর্দার বাড়িতে (দোয়াবাড়ি) এ ঘটনা ঘটে। মৃত আবদুল্লাহ ওই বাড়ির মো. আলমের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য হানিফ সর্দার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারি কাউছার আলম জানান, দুপুরে বিদ্যালয় এলাকায় খেলতে এসে আবদুল্লাহ সর্দার পুকুরের পানিতে ডুবে যায়। এরপর পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, আবদুল্লাহ নামে শিশুটিকে হাসপাতালের আনার আগেই মৃত্যু হয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!