মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পুরানবাজার এলাকা থেকে চাঁদপুর মোলহেডে আসার পথে স্রোতের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নৌকা আরোহীরা সবাই মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নিখোঁজরা হলেন- নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও সেতু (৩০)। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- নববধূর স্বামী দক্ষিণ কোরিয়া প্রবাসী নাঈম (৩৫), তার বন্ধু মাজহারুল (৩৩), মুনিয়া (২৬) ও নৌকার মাঝি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান মনির।
প্রবাসী নাঈমের বাবা জাহাঙ্গীর আলম খান জানান, দুই মাস আগে তার ছেলে প্রবাস থেকে এসে বিয়ে করেন। তারা নৌকা ভাড়া নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। সাজানো সংসার শেষ হয়ে গেল।
ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ওই নৌকায় মাঝিসহ ছয়জন ছিলেন। এরমধ্যে দুইজন নিখোঁজ এবং ৪ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কোস্টগার্ড চেষ্টা অব্যাহত রেখেছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার এম. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাদের ডুবুরি দল মেঘনায় মোহনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নববধূসহ এখনো দুজন নিখোঁজ রয়েছেন।