[ দেশজুড়ে ]
বন্যার পানিতে ডুবে প্রাণ গেল ছোট্ট মুহিনের
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. মুহিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মুহিন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম নূহুর ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, মুহিন খেলতে খেলতে পরিবারের সবার অজান্তে বাড়ির সামনে বন্যার পানি আসা বিলে পানিতে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর বিলের মধ্যে ভেসে উঠতে দেখা যায়। এলাকাবাসী দেখে শিশুটি উদ্ধার করে চৌহালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
চোহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শওকত মেহেদী সেতু বলেন, বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। এ সময় অভিভাবকদের সচেতন থাকতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!