[ দেশজুড়ে ]
রেললাইনে আটকে যায় অটোরিকশা, মুহূর্তেই নিথর যুবক
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে সানি (২৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-টঙ্গী-ভৈরব রেলসড়কের কালীগঞ্জের বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল্লাহ হিরু।
নিহত সানি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সানি অটোরিকশায় যাত্রী নিয়ে বালীগাঁও মোড়লবাড়ি এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ওই ক্রসিং অতিক্রম করছিল। ঠিক সে সময় অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে গেলেও চালক সানি ক্রসিং থেকে অটোরিকশা সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু মুহূর্তেই চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন সানি। অটোরিকশাটি ভেঙে চুরমার হয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!