ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে ট্রলারডুবি, ১৫ জেলে উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ১৬ আগস্ট ২০২৪
পটুয়াখালীতে ট্রলারডুবি, ১৫ জেলে উদ্ধার
ফাইল ফটো

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৫ মাঝিমাল্লা নিয়ে জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে উদ্ধার হয়েছে। কিন্তু ট্রলারটি উদ্ধার করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুবে যাওয়া ট্রলারের মালিক উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মাতুব্বর। তিনি জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকারি জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদে আসার রওনা হন। কিন্তু প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার এসে জেলেদের উদ্ধার করে।

উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে, আমরা এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!