ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১৭ আগস্ট ২০২৪
কুমিল্লায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা সবাই ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতরা হলেন- কোম্পানির স্টাফ মোজাম্মেল হোসেন (৪৬), শাখাওয়াত হোসেন (৪০) এবং গাড়ির চালক তারেক হোসেন (৩৫)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহতদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!