ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুতুবদিয়ায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ১৯ আগস্ট ২০২৪
কুতুবদিয়ায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ
ফাইল ছবি

চট্টগ্রাম থেকে কুতুবদিয়া আসার পথে ঝড়ের কবলে পড়ে একটি মালবাহী ট্রলারডুবির ঘটনায় ইব্রাহিম নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। সোমবার ভোরে বাঁশখালী কয়লা বিদ্যুৎ সংলগ্ন গহিরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইব্রাহিম উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালীর বাসিন্দা ও ডুবে যাওয়া ট্রলারের শ্রমিক ছিলেন।

জানা গেছে, চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে কুতুবদিয়া যাচ্ছিল বড়ঘোপ বাজারের ব্যবসায়ী আজিজুল হক প্রকাশ আজু সওদাগরের মালিকানাধীন ট্রলারটি। এ সময় বাঁশখালী কয়লা বিদ্যুৎ সংলগ্ন গহিরা এলাকায় এসে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৮ শ্রমিকের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়।

Advertisement

ট্রলারের মালিক আজিজুল হক প্রকাশ আজু সওদাগর বলেন, ট্রলারের শ্রমিক ইব্রাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রলারটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ বলেন, সাগর প্রচণ্ড উত্তাল থাকার পরও জয় বাংলা জাহাজের সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। এত প্রতিকূল মুহূর্তেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!