ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেয়াঘাট পারাপারের সময় প্রাণ গেল যুবকের

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ২০ আগস্ট ২০২৪
খেয়াঘাট পারাপারের সময় প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সাগর আলী (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে রামকৃষ্ণপুর ইউপির ভাগজোত এলাকার খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, সন্ধ্যায় খেয়াঘাট পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ হন তিনি।

দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

নিহত সাগর আলী ভাগজোত বাজার এলাকার চাহার আলীর জামাতা। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার বাড়ি উপজেলার বাহিরমাদি চর এলাকায়।

স্থানীয়রা জানান, সাগর আলী শ্বশুর বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজ শেষে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। পরে রাত ১০টার সময় তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!