বুধবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
বিজিবি জানায়, রামু মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি টহলদল কর্তৃক চেকপোস্ট থেকে ৪০০ মিটার দক্ষিণ দিকে ব্রিজের ওপর একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়। এসময় চালক মো. রিদওয়ানকে সন্দেহ করা হলে তার কাছে অবৈধ কোনো মালামাল আছে কী না জিজ্ঞাসা করা হলে অস্বীকার করেন। পরবর্তীতে তল্লাশি করে তার পায়ের সঙ্গে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)