ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে আবাসিক হোটেলে মরদেহ রেখে উধাও নারী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১৮ আগস্ট ২০২৪
কক্সবাজারে আবাসিক হোটেলে মরদেহ রেখে উধাও নারী
ফাইল ফটো

কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সেলিম।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের ঝাউলা এলাকার আল-হেরার ৩২৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসিন্দা।

হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৭ আগস্ট) নিহত যুবকের সঙ্গে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন রহিমা বেগম নামে এক নারী।

Advertisement

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, গতকাল বিকেলে রহিমা নামে এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন সেলিম। তারা চিকিৎসার জন্য কক্সবাজারে এসেছিলেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

রোববার বিকেল ৫টার দিকে হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে দরজা খোলা দেখেন। পরে তিনি ভেতরে বিছানায় মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার দিলে সবাই এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। এর আগেই স্ত্রী পরিচয় দেওয়া ওই নারী পালিয়ে যান।

ওসি আরো জানান, মরদেহে বিভিন্ন আঘাত ও ইনজেকশন দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!