শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আতহার নূর কাইফ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। তিনি এ বছর কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার (১৬ আগস্ট) সকালে আতহার নূর কাইফ তার এক খালাত ভাই ও খালাত ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যান। একপর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যান আতহার নূর কাইফ।
তিনি আরো জানান, তার সন্ধানে স্বজনদের পাশাপাশি লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীদের তৎপরতা অব্যাহত ছিল। শনিবার সকাল ৬টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের সময় একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আতহার নূর কাইফের বলে শনাক্ত করেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।