[ দেশজুড়ে ]
নিখোঁজের পাঁচদিন পর যুবকের মরদেহ উদ্ধার
আক্তার হোসেন ঢালী। ছবি: সংগৃহীত
শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর আক্তার হোসেন ঢালী (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর সেনসান ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আক্তার হোসেন ঢালী একই ইউনিয়নের বেড়া চাক্কি এলাকার বাবুল ঢালীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আক্তার হোসেন ঢালী নরসিংহপুর ফেরিঘাট এলাকায় একটি বিকাশের দোকান চালাতেন। গত শনিবার আনুমানিক রাত ৯টার দিকে দোকান থেকে তাকে ডেকে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে আজ দুপুরে তার মরদেহ মাঝেরচর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
.png)
সখিপুর থানার ওসি মাসুদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!