[ দেশজুড়ে ]
উখিয়ায় ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (২১ আগস্ট) ভোরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) পালংখালী বিওপির সদস্যরা উখিয়া সীমান্তের পূর্ব ফারিরবিল নামক স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, পালংখালী বিওপির সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় ফারিরবিল এলাকায় দেখতে পায় মাদককারবারিরা মিয়ানমার সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এ সময় বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
.png)
এরপর বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!