[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে জুয়েল মিয়া নামে একজনের গোডাউন থেকে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বড়বাজারের ব্যবসায়ী জুয়েল মিয়া শহরের নিউটাউন এলাকায় তার গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে ৬৯ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় গোডাউনে রাখা চাল জুয়েল মিয়ার ক্রয় করা দাবি করলেও তার উপযুক্ত প্রমাণ দিতে না পারায় চাল জব্দ করে গোডাউন সিলগালা করে দেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সদরের ইউএনও মো. আবু রাসেল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!