শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে তারাকান্দা ইউনিয়নের ভুগলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো - ভুগলি গ্রামের জহিরুল ইসলাম ও লিপা আক্তার দম্পত্তির মেয়ে ওসিয়া আক্তার (৮) ও ছেলে আব্দুল্লাহ (৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া।
.png)
তিনি বলেন, জহিরুল ইসলাম ও লিপা আক্তার তাদের দুই সন্তানকে দাদা-দাদির কাছে রেখে ঢাকায় কাজ করতেন। ঘটনার দিন দুপুরে বাড়ি থেকে ওসিয়া আক্তার ও আব্দুল্লাহ নিখোঁজ হয়। তাদের দাদা-দাদি বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও কোনো সন্ধান পাননি। বিকেল ৫টার দিকে তাদের বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুরে ভাই-বোন দুইজনকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ মিয়া বলেন, ঘটনাটি বিকেলের দিকে ঘটলেও থানায় কেউ জানায়নি। রাত সাড়ে ১১টার দিকে পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যুর খবর পেয়েছি।