ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজও চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের যাত্রা বাতিল 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ২৪ আগস্ট ২০২৪
আজও চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের যাত্রা বাতিল 
ট্রেন। ফাইল ফটো

চট্টগ্রামের মীরসরাই ও ফেনীতে রেললাইনে এখনো জমে আছে বন্যার পানি। ফলে শনিবারও (২৪ আগস্ট) চট্টগ্রামের সঙ্গে সারাদেশের সব ট্রেনের শিডিউল বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। আগামীকাল রোববার থেকে যোগাযোগ সচলের জন্য রেললাইন সংস্কারের কাজ করছে কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, রেললাইনে পানি ওঠা ও পাহাড়ধসের কারণে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

Advertisement

চট্টগ্রাম স্টেশন থেকে শনিবার তিন বগির একটি ট্রেন ফেনী পর্যন্ত যাবে। সেটি মূলত রেললাইনের কী অবস্থা তা পর্যবেক্ষণ করবে এবং রেললাইন সংস্কার করবে। কারণ অনেক জায়গায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে গত ২২ আগস্ট কোনো ট্রেন গন্তব্যে যেতে পারেনি। 

রেলওয়ের কন্ট্রোল বিভাগ জানায়, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। সিলেট রুটের কয়েকটি জায়গায়ও পানি উঠেছে। বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন থেকে পাটাতন সরে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কক্সবাজার রুটে পাহাড়ধসও হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!