[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি
মৌলভীবাজারে মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার বিকেলে আমতৈল ইউনিয়নের আদপাশা সড়কে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাতো ভাই মন্জু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর গ্রাম থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলের আরোহী ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!