বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে কর্মবিরতিতে রয়েছেন সাধারণ আনসার সদস্যরা। এ বিমানবন্দরে ২০০ আনসার সদস্য দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আনসার সদস্যরা কর্মবিরতিতে যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তা শাখার কমকর্তা-কর্মচারীদের (এভসেক) রিশিডিউলিংয়ের মাধ্যমে এবং কোনো কোনো ক্ষেত্রে ডাবল শিফটের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অপারেশন কার্যক্রম সচল রেখেছে। এছাড়াও ল্যান্ডসাইড, অ্যাপ্রোন এরিয়া ও প্যারিমিটার এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য, ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য এবং এপিবিন সদস্যরা। সবার সহযোগিতায় অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
.png)
নিরবচ্ছিন্ন যাত্রীসেবার লক্ষ্যে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।