ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২৭ আগস্ট ২০২৪
কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু
কক্সবাজার আইকনিক রেলস্টেশন- ফাইল ফটো

ফেনীতে বন্যা হওয়ায় প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮টায় আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’ চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

কক্সবাজার আইকনিক রেলস্টেশন সূত্রে জানা গেছে, ফেনীর রেললাইন পানির নিচে তলিয়ে যায়। যে কারণে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। গতকাল থেকে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়েছে। কক্সবাজার স্পেশাল ট্রেন কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে যায় এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে সকাল ১০টায় পৌঁছায়।

Advertisement

আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, কক্সবাজার-ঢাকা রুটে আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং ‘পর্যটক এক্সপ্রেস’ নামের দুটি ট্রেন চলাচল করে। তার মধ্যে আজকে রাত ৮টা থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

এর আগে, গতকাল সোমবার কক্সবাজার-চট্টগ্রাম রুটে কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!